• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:৪৩:৫৬ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

আগের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে কোরবানীর পশুর চামড়া: বাণিজ্য উপদেষ্টা

৯ জুন ২০২৫ সকাল ০৯:৫৮:৪৫

আগের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে কোরবানীর পশুর চামড়া: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সরকারের বেঁধে দেওয়া দামেই কোরবানির পশুর চামড়া বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এমনকি বিগত বছরগুলোর চেয়েও এবারে বেশি দামে বিক্রি হচ্ছে বলে তাঁর দাবি।

৮ জুন রোববার সন্ধ্যায় লালবাগের পোস্তায় কোরবানির পশুর চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এই দাবি করেন তিনি।

উপদেষ্টা চামড়ার দাম নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা যে চামড়ার দাম নির্ধারণ করেছিলাম, সেটি ছিল লবণসহ দাম। ৭০০ থেকে ৮০০ টাকা যেটা বিক্রি হচ্ছে, সেটি লবন ছাড়া। বিগত বহু বছর ধরে যে দামে বিক্রি হতো এই দাম তাঁর থেকে বেশি।’

আরও পড়ুন

দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে : প্রধানমন্ত্রী

মৌঁসুমি ব্যবসায়ীরা চামড়ার দাম পাচ্ছে না এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘এটা কিছু কিছু ক্ষেত্রে সত্য, বেশিরভাগ ক্ষেত্রেই এটা অসত্য। অসত্য এজন্য যে কিছু মৌসুমী ব্যবসায়ী, যাদের চামড়া সংরক্ষণের ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, তাঁরা চামড়া নিয়ে আধা পঁচা করে ফেলছে। আধা পঁচা চামড়া ৭০০-৮০০ টাকা বিক্রি হলে তো এটা অনেক বেশি। আর যেটা ভালো চামড়া সেটি ১২০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে।’

তিনি জানান, ২৪ ঘণ্টা চামড়া ব্যবস্থাপনা মনিটরিং করা হচ্ছে। জাতীয় পর্যায়ে কন্ট্রোল রুম এবং মাঠ পর্যায়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন চামড়া ব্যবস্থাপনায় কাজ করছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি, চামড়ার উপযুক্ত মূল্য পাওয়া যাচ্ছে, যেটা লবণ দেওয়া চামড়া। সরকারনির্ধারিত মূল্যেই সেটা বিক্রি হচ্ছে।’

আরও পড়ুন

সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি

কিছু কিছু ক্ষেত্রে সামাজিক মাধ্যম ও মূলধারার গণমাধ্যমেও ভুল তথ্য প্রচার হচ্ছে দাবি করেন তিনি। উদারহরণ হিসেবে বাণিজ্য উপদেষ্টা বলেন, চামড়া পঁচে গিয়েছে এমন একটি তথ্য দেখলাম চিটাগাংয়ের রাঙ্গুনিয়ার। একজন মৌসুমী ব্যবসায়ী ৬২০টির মত চামড়া নিয়ে এসেছেন, তিনি চামড়াটি সংরক্ষণ উপযোগী করেননি। চামড়াটি অর্ধেক পঁচে গেছে। এটা নিয়ে একটি অপপ্রচার চালানো হচ্ছে। অসাধু ব্যবসায়ীরা একত্রিত হয়ে চামড়ার বাজারে আবার ধস নামানোর পরিকল্পনা করছে।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘সরকার উদারভাবে লবণ দিয়েছে শুধুমাত্র উপযোগী করার জন্য। সব দায় সরকারের উপর দিয়ে দিলে চলবে না। আপনি যদি আপনার নিজের দায়িত্ব পালন না করেন, আকাঙ্ক্ষা করাটাও শোভনীয় নয়।’

উপদেষ্টা বলেন, ‘সরকার সক্ষমতা তৈরীর জন্য উদ্যোগ নিয়েছে। এ কাজে সহযোগিতা করতে সকলকে এগিয়ে আসতে হবে। লবণ লাগিয়ে সঠিকভাবে সংরক্ষণ করে উপযুক্ত দাম চান আমি আশা করি উপযুক্ত দামই পাবেন। আমি আশা করছি তার চেয়েও বেশি দাম পাবেন।’

আরও পড়ুন

ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা

তিনি আরও বলেন, ‘সরকার চাহিদা তৈরির জন্য কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। প্রণোদনার ২২০ কোটি টাকা ছাড় করিয়েছে। সারা দেশের প্রত্যেক জেলায়, উপজেলায়, গ্রামে মসজিদে মসজিদে লবণ পৌঁছে দিয়েছে। এখন এর সঙ্গে সকলের সংযুক্ত হতে হবে। এককভাবে সরকারকে দায়ী করে কিছু ভুল তথ্য ও অপতথ্য ছড়িয়ে চামড়ার বাজারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা ন্যাক্কারজনক কাজ হবে বলে আমি মনে করি।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘চামড়ার দাম গতকালের তুলনায় আজকে বেড়েছে। আশা করছি, লবণযুক্ত চামড়ার দাম আগামীকাল আরও বাড়বে। আমরা চামড়া সংরক্ষণের সক্ষমতা তৈরি করেছি, যার মাধ্যমে দুই থেকে তিন মাস চামড়া ধরে রাখতে (সংরক্ষণ) পারবেন। উপযুক্ত দাম না পাওয়া পর্যন্ত বিক্রি করবেন না।’

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান ও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের (বিটিএ) সভাপতি মো: শাহীন আহমেদ এসময় উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩