• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই কার্তিক ১৪৩৩ রাত ০১:১৪:১৮ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

৫ জুন ২০২৫ সকাল ১১:০১:৪১

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিনিধি: ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে। ঘরমুখো মানুষ বেশ কয়েকদিন আগে থেকে ঘরে ফেরা শুরু করলেও বুধবার রাত থেকে চাপ বেড়েছে। এতে বিভিন্ন মহাসড়কে দেখা দিয়েছে যানজট। অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অন্তত ২২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

৫ জুন বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

এদিকে মহাসড়কে যানজটের কারণে সকাল থেকে যমুনা সেতু দিয়ে শুধু উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হচ্ছে।

আরও পড়ুন

মেডিকেল কলেজে জিয়া ও খালেদা জীবনীসহ ৩ বই রাখার আদেশ বাতিল

চালক ও যাত্রীরা জানান, মধ্যরাত থেকে উত্তরবঙ্গগামী লেনের পাকুল্যা থেকে টাঙ্গাইলগামী সড়কে দেখা দেয় যানজটের। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে রাবনা বাইপাস থেকে সেতু পর্যন্ত ২২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ বলছে, যানজট নিরসনে তারা কাজ করছে। পুলিশ জানায়, হঠাৎ মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়। এতে যমুনা সেতু দিয়ে সিরাজগঞ্জ অংশে গাড়িগুলো ঠিক মতো পাস হতে পারছে না। যার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ জানান, অতিরিক্ত গাড়ির কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসন আমরা নিরসলভাবে কাজ করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
২৯ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৯:২৪





তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:২৯