• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ০২:১৯:৩৭ (24-Jul-2026)
  • - ৩৩° সে:

পাঁচ গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দিল সরকার

২৪ জুলাই ২০২৬ দুপুর ১২:৩৪:৫৭

পাঁচ গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দিল সরকার

অনলাইন ডেস্ক: সরকার পাঁচটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দিয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক, সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

২৩ জুলাই বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. জহিরুল ইসলামকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদকে বদলিপূর্বক প্রেষণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলামকে বদলিপূর্বক প্রেষণে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাইকে প্রেষণে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মো. খয়বর রহমানকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার
২৪ জুলাই ২০২৬ দুপুর ০১:০৯:৪৬









হঠাৎ আল-আকসায় হাজারো ইসরায়েলির প্রবেশ
হঠাৎ আল-আকসায় হাজারো ইসরায়েলির প্রবেশ
২৪ জুলাই ২০২৬ সকাল ১১:৫৯:১৮

Follow Us