• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:২০:৪২ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

পোশাক কারখানাগুলোতে আর গ্যাস সংকট থাকবে না: জ্বালানি উপদেষ্টা

৩১ মে ২০২৫ দুপুর ১২:৫১:৪৫

পোশাক কারখানাগুলোতে আর গ্যাস সংকট থাকবে না: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে আর তৈরি পোশাক কারখানাগুলোতে গ্যাস সংকট থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

৩১ মে শনিবার সকালে সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকার নতুন জোনে অবস্থিত বিদ্যুতের পাওয়ার প্লান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, চারটা নতুন এলএমজি কারগো আনা হয়েছে। সরবরাহ শুরু হয়ে গেছে। তাই আজ থেকে গ্যাস সংকট থাকবে না।

তিনি বলেন,পল্লী বিদ্যুৎ সমিতিতে আন্দোলন করার কোনো কারণ নেই এবং কোনো অচল অবস্থাও নেই। আন্দোলকারীদের যেসব দাবি দাওয়া আছে, যেগুলো যৌক্তিক সেগুলো সমাধান করার চেষ্টা করা হবে।

এর আগে, উপদেষ্টা আশুলিয়ার ঢাকা পল্লীবিদ্যুৎ-১ অফিস পরিদর্শন করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪০





শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯