• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৪৯:০১ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

পশুর হাটের ইজারাদারদের সঙ্গে নৌ পুলিশের মতবিনিময়

২৬ মে ২০২৫ বিকাল ০৪:২৯:৩৩

পশুর হাটের ইজারাদারদের সঙ্গে নৌ পুলিশের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ‘আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫’ উপলক্ষে নৌপথে কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা এবং হাট ব্যবস্থাপনা সংক্রান্তে পশুর হাটের ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নৌ-পুলিশ।

২৬ মে সোমবার নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার সম্মেলন কক্ষে নৌ পুলিশের সম্মানিত ডিআইজি মো. মিজানুর রহমান পিপিএম (বার) মহোদয় এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা গত ঈদ-উল-আযহা উপলক্ষে নৌপথে নৌ পুলিশের সহযোগিতায় সন্তুষ্টি প্রকাশ করে আসন্ন ঈদ-উল-আযহায় পূর্বের ন্যায় সহযোগিতা বজায় রাখার আহ্বান জানিয়ে পশুর হাট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। পবিত্র ঈদ-উল আযহায় নৌপথে পশু পরিবহন সহজ ও নিরাপদ করতে নৌ-পুলিশ কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুন

নম্বরপ্লেট লাগানো নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর

উল্লেখযোগ্য হলো-অতিরিক্ত পশু বোঝাই নৌযান চলাচল করা থেকে বিরত রাখা, আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌযান চালানো, চাঁদাবাজি, চুরিসহ যে কোনো হয়রানি বন্ধে বিশেষ নজরদারি বৃদ্ধি করা, নগদ অর্থ বহনের পরিবর্তে ব্যাংকিং মাধ্যমে লেনদেন, কোরবানির পশুর হাটে হাসিল আদায়ে ইজারাদার কতৃর্ক নির্ধারিত ফি প্রদর্শন করা, পকেটমার-ছিনতাইকারী-মলম/অজ্ঞান পার্টির দৌরাত্ম্য রোধে সতর্ক ও সচেতন থাকা, পশু বিক্রয়ের উদ্দেশ্যে পশুবাহী নৌযানে হাটের নামসহ ব্যানার প্রদর্শন করা, নৌপথে টহল জোরদার করা, সকল পশুর হাটে পর্যাপ্ত সিসি ক্যামেরা এর ব্যবস্থা করণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় নৌ পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান বলেন,‘আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নৌপথে কোরবানির পশু পরিবহন ও হাটের নিরাপত্তা নির্বিঘ্ন করতে আন্তরিকতার সাথে কাজ করছে নৌ-পুলিশ। কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে নদী পথসহ হাট এলাকায় চাঁদাবাজির প্রবণতা লক্ষ্য করা যায়, এ ধরনের কোনো তথ্য থাকলে তাৎক্ষণিক জাতীয় জরুরী সেবা ৯৯৯- এ জানানোর জন্য হাট ইজারাদারদের প্রতি আহ্বান জানান তিনি।’

তিনি আরও বলেন, ‘পাশাপাশি চাঁদাবাজিসহ অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য নৌ পুলিশকে অবগত করলে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। তাছাড়া পশুর হাটে বিশেষ করে রাতে নগদ টাকা লেনদেনের বিষয়ে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং সভায় আলোচনার বিষয় সমূহ বাস্তবায়নের নিমিত্ত অঞ্চলাধীন পুলিশ সুপারদের নির্দেশ প্রদান করেন।’

আরও পড়ুন

ড্রোন ও দ্রুতগতির জলযানে উপকূলীয় নজরদারি জোরদার করছে কোস্টগার্ড

নৌপথ নিরাপত্তায় পুলিশি টহল আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ইজারাদারদের ধন্যবাদসহ অগ্রীম ঈদ শুভেচ্ছা জ্ঞাপন করে মতবিনিময় সভা সমাপ্ত ঘোষণা করেন। 

মতবিনিময় সভায় নৌ পুলিশ হেডকোয়াটার্র্সের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্), পুলিশ সুপার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট), পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), পুলিশ সুপার ঢাকা ও নারায়ণগঞ্জ অঞ্চল, নৌপথের সাথে সংশ্লিষ্ট পশুর হাট ইজারাদার এবং নৌ-পুলিশের সকল অঞ্চলের পুলিশ সুপারসহ নৌ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সরাসরি ও ভাচুর্য়ালি সংযুক্ত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ