• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:১৩:৩৯ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

বাদ জুমা যমুনার সামনে বড় জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর

৯ মে ২০২৫ সকাল ১০:০০:৫১

বাদ জুমা যমুনার সামনে বড় জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই জমায়েত হবে। এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ ৯ মে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই জমায়েতের ডাক দেন হাসনাত আবদুল্লাহ। পরে যমুনার সামনে সংবাদ সম্মেলন করা হয়।

হাসনাত বলেন, ‘সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।’

আরও পড়ুন

এমপি গাজী নজরুলের গ্রেফতারের বিষয়ে সংসদে যা জানালেন স্পিকার

পরে সকাল ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকেও বাদ জুমা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি। ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘এতে অংশ নেবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক দলসমূহ, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, গুম, খুন ও নিপীড়নের শিকার পরিবারগুলো এবং সর্বশেষ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার। গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলছে এবং চলবে ‘

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে বিক্ষোভ শুরু হয়েছে। সেই বিক্ষোভ এখনো চলছে।

সকাল আটটার দিকে যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মীরা যোগ দেন। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েকশ’ নেতাকর্মী এ বিক্ষোভে অংশ নেন।

আরও পড়ুন

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ

এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নিয়েছেন। রাত একটার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা-কর্মী যমুনার সামনে যান। রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতাকর্মী যমুনার সামনে উপস্থিত হন। রাত দুইটার দিকে সেখানে যান ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২