• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৫২:১৯ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির বৈঠকে অংশ নেয়নি বিরোধী দল

২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৭

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির বৈঠকে অংশ নেয়নি বিরোধী দল
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক শেষ হয়েছে। তবে এতে অংশ নেয়নি সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল।

২০ সেপ্টেম্বর রোববার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। এতে জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।  

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, এনডিএম, আমজনতার দল, ইসলামী ঐক্যজোট, ভাসানী জনশক্তি পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, জমিয়তে ওলামায়ে ইসলাম, গণফোরাম ও গণসংহতি আন্দোলনের প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দিয়েছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী, এনসিপি এবং ১১ দলীয় জোটের কয়েকটি শরিক দল বৈঠকে অংশ নেয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশও বৈঠকে যোগ দেয়নি।

এর আগে, গত ৪ আগস্ট বিশেষ কমিটির প্রথম বৈঠক হয়। সে বৈঠকে রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, গণমাধ্যমের সম্পাদকসহ অংশীজনদের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজকের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সংবিধান সংশোধন নিয়ে গঠিত বিশেষ কমিটিতে বিরোধী দল থেকে ৫ জন প্রতিনিধি রাখার প্রস্তাব করা হয়েছিল। তবে জামায়াতে ইসলামী ও এনসিপির পক্ষ থেকে কোনো প্রতিনিধি দেওয়া হয়নি। বিরোধী দলীয় জোটের পক্ষ থেকে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানানো হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
২০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১১:১৪



২৩ সেপ্টেম্বর যাদের ছুটি, পাবেন না যারা
২৩ সেপ্টেম্বর যাদের ছুটি, পাবেন না যারা
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:৪০


নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:১৫



লিভ-ইনের পর বিয়ে নিয়ে হয়রানি, অভিনেতা গ্রেফতার
লিভ-ইনের পর বিয়ে নিয়ে হয়রানি, অভিনেতা গ্রেফতার
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৪৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০৬