• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:১৮:২৯ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

খিলক্ষেত থেকে কুড়িল-বসুন্ধরা ২৯ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে

১৭ এপ্রিল ২০২৫ রাত ০৯:১৩:৫৩

খিলক্ষেত থেকে কুড়িল-বসুন্ধরা ২৯ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরা অভিমুখী সড়কে প্রায় ২৯ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকবে। ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিটের (এমআরটি লাইন-১) ইউটিলিটি স্থানান্তর কাজের জন্য এ সড়ক বন্ধ রাখা হবে।

১৭ এপ্রিল বৃহস্পতিবার এক আদেশে এমন তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে আগামীকাল শুক্রবার দিনগত রাত ১২টা পর্যন্ত খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরা অভিমুখী যানবাহন চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন

কপ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

বিকল্প সড়ক হিসেবে রেডিসন হোটেলের সম্মুখে ইউটার্ন করে কুড়িল ফ্লাইওভার অথবা অন্য বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯