• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:০৯:৩৪ (11-Aug-2026)
  • - ৩৩° সে:

সংসদ ভবনে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত

৩১ মার্চ ২০২৫ দুপুর ০১:৫৪:১৪

সংসদ ভবনে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদ-উল-ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ সোমবার সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়।

সংসদ সচিবালয়ের সচিব মো. মিজানুর রহমান এনডিসি, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লিরা জামাতে অংশগ্রহণ করেন।

জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংসদ সচিবালয় মসজিদের খতিব ইমাম ক্বারী আবু রায়হান।

ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলী ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
১১ আগস্ট ২০২৬ বিকাল ০৪:১৫:৩০