• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:২৩:৫৬ (21-Aug-2026)
  • - ৩৩° সে:

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৪ মুখ, রাতে শপথ

২১ আগস্ট ২০২৬ বিকাল ০৪:০০:৪৯

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৪ মুখ, রাতে শপথ

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন।
২১ আগস্ট শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন চার মন্ত্রী হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় আরও রদবদল হতে পারে। এর অংশ হিসেবে বিমান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ওয়েব ফিল্মে অভিনেত্রী মৌ খান
ওয়েব ফিল্মে অভিনেত্রী মৌ খান
২১ আগস্ট ২০২৬ বিকাল ০৩:০২:২০