• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:০৫:৪৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সার কারখানা ও প্রযুক্তি খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৬ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫৬:২১

সার কারখানা ও প্রযুক্তি খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি। ছবি: পিএমও

অনলাইন ডেস্ক: জাপানের রাজধানী টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) সভাপতি এবং খ্যাতনামা মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি।

জাপানের স্থানীয় সময় ২৬ অক্টোবর সোমবার বেলা ৩টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৫ মিনিট) এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে মাসুমি কাকিনোকির নেতৃত্বের প্রশংসা করেন। বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধিতে তাঁর ভূমিকার জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান।

আরও পড়ুন

বাংলাদেশের খাদ্য সংরক্ষণ ও বাণিজ্য সম্প্রসারণে পাকিস্তানের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ: খাদ্যমন্ত্রী

আলোচনাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। জবাবে মাসুমি কাকিনোকি জানান, দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি নতুন নতুন ব্যবসায়িক ক্ষেত্র ও জাপানি বিনিয়োগ বৃদ্ধি পাবে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত উৎপাদনশিল্পসহ সম্ভাবনাময় খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর জন্য আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কাঠামোর মাধ্যমে এসব খাতে বিনিয়োগের বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

বিশেষ করে, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) আধুনিকায়ন এবং বাংলাদেশে দ্বিতীয় একটি নতুন সার কারখানা স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে জাপানের কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

বিনিয়োগকারীদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "বাংলাদেশ সরকার একটি পুরোপুরি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে নিয়ন্ত্রক আইন সংস্কার, বিনিয়োগসংক্রান্ত অনুমোদনপ্রক্রিয়া সহজীকরণ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের মাধ্যমে জাপানি ব্যবসায়ীদের জন্য সুযোগ-সুবিধা আরও সম্প্রসারণে কাজ করছে সরকার।"

উল্লেখ্য, এর আগে গত ১১ অক্টোবর ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসায়ুকি ওমোতোর নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিল। ওই বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বেড়েছে বিদেশি ঋণ পরিশোধ
বেড়েছে বিদেশি ঋণ পরিশোধ
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২১:১৬


হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১১:১৮



৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল
৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল
২৬ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:২১

মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন এলিজা জামান
মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন এলিজা জামান
২৬ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৬:১২