• ঢাকা
  • |
  • বুধবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ ভোর ০৪:৩২:২৩ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি

১৯ মার্চ ২০২৫ সকাল ০৭:৪২:৩১

ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে কেজি দরে ঘোড়ার মাংস বিক্রি খবর প্রকাশের পর অবশেষে মোবাইল কোর্ট পরিচালনা করে ঘোড়া জবাই ও মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। 

১৮ মার্চ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারগিস খানম। 

সম্প্রতি গাজীপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রিকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক কৌতূহল ও আলোচনা-সমালোচনা চলছিল। ঘোড়ার মাংস খাওয়া হালাল না হারাম তা নিয়ে চলছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা। কিছু অসাধু লোক ঘোড়ার মাংস কমদামে কিনে তা গরুর মাংসের সঙ্গে মিশিয়ে বেশি দামে বিক্রি করছে বলেও অভিযোগ উঠে।

আরও পড়ুন

লন্ডনে নাহিদের ওপর হামলার তীব্র নিন্দা ঢাকার, যুক্তরাজ্যকে তদন্তের আহ্বান

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতে গাজীপুরে বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রি শুরু হয়। প্রথমদিকে কেবল একটি ঘোড়া জবাই করা হলেও এরপর প্রতি সপ্তাহে ৬-৭টি ঘোড়া জবাই করা হয়। এতে ঘোড়া বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কায় নড়েচড়ে উঠে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৫:২৫


হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৫:৪০


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪০