• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:৩১:৩৬ (08-Mar-2026)
  • - ৩৩° সে:

ইমাম-মুয়াজ্জিনদের ভাতা চালু, উদ্বোধন ১৪ মার্চ

৮ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৯:৫৫

ইমাম-মুয়াজ্জিনদের ভাতা চালু, উদ্বোধন ১৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক: সরকার পবিত্র উপাসনালয়ে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মগুরুদের জন্য সম্মানীভিত্তিক ভাতা চালু করতে যাচ্ছে। এ কার্যক্রম আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ।

৮ মার্চ রোববার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

Ad
Ad

পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য নির্ধারিত ভাতা ১০ হাজার টাকা, যেখানে ইমাম পাবেন ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা। প্রতিটি মন্দিরের জন্য ভাতা ৮ হাজার টাকা, যার মধ্যে পুরোহিত পাবেন ৫ হাজার এবং সেবাইত ৩ হাজার টাকা। বৌদ্ধ বিহারের জন্য ৮ হাজার টাকা, বিহার অধ্যক্ষ পাবেন ৫ হাজার এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা। খ্রিস্টান চার্চের জন্য ৮ হাজার টাকা, যার মধ্যে পালক বা যাজক পাবেন ৫ হাজার এবং সহকারী ৩ হাজার টাকা।

Ad

মো. ইসমাইল জাবিউল্লাহ জানান, ধর্মীয় উৎসবের সময় ঈদুল ফিতর ও ঈদুল আযহার ক্ষেত্রে প্রতি বছর ১ হাজার টাকা করে দু’বার এবং দুর্গাপূজা, বৌদ্ধপূর্ণিমা ও বড়দিনের সময় ২ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে। তবে সরকারি বা অনুদানপ্রাপ্ত ধর্মীয় প্রতিষ্ঠান এই সুবিধার বাইরে থাকবে।

তিনি আরও জানান, চলতি অর্থবছরে মার্চ-জুনে ২৭ কোটি ৫৭ লাখ টাকা প্রয়োজন হবে এবং প্রতি অর্থবছরে এই ব্যবস্থায় ৪ হাজার ৪০০ কোটি টাকা খরচ হবে। ভাতা ব্যাংকের মাধ্যমে পর্যায়ক্রমে প্রদত্ত হবে। একই সঙ্গে দক্ষতা উন্নয়ন, রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং চাকরির বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us