• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৫৫:৪৩ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার প্রত্যাহার

৮ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৪:৫৩

৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া পাঁচটি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করেছে সরকার।

৮ মার্চ রোববার এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো এবং মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) এবং ড. মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে।

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে ঢাকায় মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাহার করা এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দ্রুত ঢাকায় এসে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজকের রাশিফল: বিয়ের যোগ তৈরি হবে কাদের?
আজকের রাশিফল: বিয়ের যোগ তৈরি হবে কাদের?
২৯ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪০:২৭