• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ফাল্গুন ১৪৩২ রাত ০৩:৫৩:০৯ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

কমিশন প্রতিবেদনের পর রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা: প্রধান নির্বাচন কমিশনার

১১ জানুয়ারী ২০২৫ সকাল ১১:৩৬:৪২

কমিশন প্রতিবেদনের পর রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা: প্রধান নির্বাচন কমিশনার

স্টাফ রিপোর্টার, সিলেট: সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে তিনি বলেন, সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে।

Ad
Ad

ভোটার আইডি কার্ড সংশোধনের আর্থিক দুর্নীতির সাথে বিগত দিনে যারা জড়িত ছিলো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার।

Ad

১১ জানুয়ারি শনিবার সিলেট সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। সে লক্ষ্যে তাদের ভোটার করার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, জাতীয় সংসদের সঙ্গে স্থানীয় সরকারগুলোরও নির্বাচন করা কোনভাবেই সম্ভব না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫



পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








Follow Us