• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:২৪:৪০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে ৩ হাজার লিটার ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক

১৬ এপ্রিল ২০২৬ রাত ০৯:২২:৩৫

নোয়াখালীতে ৩ হাজার লিটার ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক মুদি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট দোকানদারকে আটক করা হয়েছে।

১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর আজিমের ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি মো. আলাউদ্দিন (৪৬), তিনি চানন্দী ইউনিয়নের আজিমনগর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করে আসছিলেন। এতে চলমান জ্বালানি সংকটে স্থানীয় গ্রাহকরা ভোগান্তিতে পড়েন।

জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে থানারহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তার দোকান থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, জব্দকৃত ডিজেল থানারহাট পুলিশ ফাঁড়িতে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪০





শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯