• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই বৈশাখ ১৪৩৩ ভোর ০৪:৪০:৫৯ (01-May-2026)
  • - ৩৩° সে:

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ বিকেলে

৩ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:৩২:১৭

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ বিকেলে

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর জানা যাবে ডিসেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়ম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে। এদিন বিকেলে এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। ২ ডিসেম্বর সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত ডিসেম্বর (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা মঙ্গলবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

Ad
Ad

এর আগে অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়। আর গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল দাম। তবে গত জুন, মে ও এপ্রিলে কমানো হয়েছিল দাম। এছাড়া গত মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে এলপিজির দাম বাড়িয়েছিল বিইআরসি।

Ad

এলপিজির পাশাপাশি নভেম্বরে অটোগ্যাসের দামও কমিয়েছিল বিইআরসি। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটারে ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়। গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল দাম। তবে গত জুন, মে ও এপ্রিলে কমানো হয়েছিল দাম। এছাড়া গত মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে অটোগ্যাসের দাম বাড়িয়েছিল বিইআরসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫



Follow Us