• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৪৯:১১ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১৮ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১৯:৪২

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

১৮ নভেম্বর সোমবার বেলা ১১টার পর রেল যোগাযোগ বন্ধ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে না।

আরও পড়ুন

কপ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

এর আগে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা মহাখালী রেললাইনের ওপর অবস্থান নেন। এতে রেল ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯