• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৩৫:২২ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়াম

৩ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৯:৫৪

সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়াম

ডেস্ক রিপোর্ট: সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আসা ইউরেনিয়ামের বিশেষ চালান নেওয়া হচ্ছে। ৩ অক্টোবর শনিবার সকাল সোয়া ৭টার দিকে জ্বালানিবাহী তিনটি লরি রূপপুরের উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়।

সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, এসআরবি, ডগ স্কোয়াড ও এপিবিএনের সমন্বয়ে গঠিত যৌথ নিরাপত্তাবাহিনীর সদস্যরা বহরটির সঙ্গে রয়েছেন। তিনটি লরিতে ইউরেনিয়াম এবং অপর একটি লরিতে অন্যান্য সরঞ্জাম নেওয়া হচ্ছে। বহরের সঙ্গে রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরাও রয়েছেন।

ইউরেনিয়ামবাহী বহর চলাচলের সময় নির্ধারিত সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামবাহী একটি বিশেষ বিমান ঢাকায় পৌঁছায়। পরে চালানটি বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে ইউরেনিয়ামের চালান দেশে আসার কথা রয়েছে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ