• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৩৩:৩৫ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

২ পর্বে বিশ্ব ইজতেমার সময়সূচি ঘোষণা

৪ নভেম্বর ২০২৪ দুপুর ০১:০৩:৪৭

২ পর্বে বিশ্ব ইজতেমার সময়সূচি ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক: আগামী বছর বিশ্ব ইজতেমার দুই পর্বের সূচি ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গির আলম চৌধুরি। তিনি জানান, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি।

৪ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এবারের ইজতেমা নির্বিঘ্ন করতে তাবলিগের দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

বিশ্ব ইজতেমা তবলিগ জামাতের বার্ষিক বৈশ্বিক সমাবেশ, যা বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়ে থাকে। তবলিগ জামাতের এই সমাবেশটি বিশ্বে সর্ববৃহৎ এবং এতে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা।

উল্লেখ্য, প্রতিবছরের শীতকালে এই সমাবেশের আয়োজন করা হয়ে থাকে। সমাবেশের জন্য জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসকে বেছে নেওয়া হয়। এবার ৫৮তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির ১১ কর্মকর্তাকে রদবদল
ডিএমপির ১১ কর্মকর্তাকে রদবদল
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৮:০২


‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’
‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:০১



গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে
গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪২:২৬