• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৫:২৬ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

তৃতীয় টার্মিনাল দিয়ে প্রতিদিন চলবে ৪ ফ্লাইট: বিমানমন্ত্রী

১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৫৭

তৃতীয় টার্মিনাল দিয়ে প্রতিদিন চলবে ৪ ফ্লাইট: বিমানমন্ত্রী

অনলাইন ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে এ টার্মিনাল দিয়ে প্রতিদিন দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনা করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নির্ধারিত দিনেই টার্মিনালটির কার্যক্রম শুরু হবে।

১৪ নভেম্বর শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুর প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় এ কথা জানান তিনি।

সভায় বিমানমন্ত্রী মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে এর কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।

আরও পড়ুন

কর্মজীবী মায়েদের সুবিধায় বাড়ছে ডে-কেয়ার সেন্টার: সমাজকল্যাণমন্ত্রী

সভায় তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথে কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলকভাবে উড়োজাহাজ চলাচল পরিচালনা এবং প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষর। এসব কাজের অগ্রগতি ও পরবর্তী করণীয় নিয়েও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা মতামত দেন।

মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের প্রচেষ্টায় তৃতীয় টার্মিনাল চালুর পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে। এখন পরিকল্পনা অনুযায়ী বাকি কাজগুলো শেষ করতে হবে। ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালুর পর টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সবার সমন্বিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালটি চালুর লক্ষ্য অর্জন সম্ভব হবে।

সভায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব উপস্থিত ছিলেন। 
এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভিনিসিয়ুসের জোড়া গোল, ব্রাজিলকে হারাল জাপান
ভিনিসিয়ুসের জোড়া গোল, ব্রাজিলকে হারাল জাপান
১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:১৪






জামালপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ
জামালপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ
১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৭

ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত
ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত
১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৪:২৭

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা
১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:০০