• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ রাত ০৯:০৫:০৪ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

অন্তর্বর্তী সরকারে ফের দফতর পুনর্বণ্টন

২৭ আগস্ট ২০২৪ রাত ০৮:০১:৩০

অন্তর্বর্তী সরকারে ফের দফতর পুনর্বণ্টন

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহামদ ইউনূস ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব পেয়েছেন। ২৭ আগস্ট মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে ১০টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব থাকলেও চারটি ছেড়ে দিয়েছেন তিনি। সেগুলো হলো- ভূমি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

Ad
Ad

এসব মন্ত্রণালয়ে ৪ জনকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Ad

অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সালেহ উদ্দিন আহমেদকে নতুন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

উপদেষ্টা হাসান আরিফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়, ড. এম সাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫




২৯ দিনেই এলো ৩০০ কোটি ডলার রেমিট্যান্স
২৯ দিনেই এলো ৩০০ কোটি ডলার রেমিট্যান্স
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০২


Follow Us