• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:১৩:২৯ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে

১১ আগস্ট ২০২৪ দুপুর ১২:০৬:৫৩

ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে

নিজস্ব প্রতিবেদক: কর্মদিবসের প্রথম দিনে ইন্টারনেট শাটডাউন বিষয়ে কথা বলেছেন জানিয়েছেন সদ্য দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ১১ আগস্ট রোববার সকালে সচিবালয়ে এ কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ইন্টারনেট বন্ধ করা কিংবা স্পিড সীমিত করে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন। তথ্য জানার অধিকার সবার আছে। তাই মানুষকে সত্য জানা থেকে বাধা দেওয়ায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের চতুর্থ সভা দুপুরে

নাহিদ বলেন, সচিবালয়ে আমার প্রথম দিনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারাদেশে ইন্টারনেট বন্ধ ও ডিজিটাল ক্র্যাকডাউনের পেছনে কারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করব।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। পরে ১৩ উপদেষ্টাও শপথ নেন। এরমধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই সমন্বয়কও রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নিজের বায়োপিকে অভিনয়ে আপত্তি নেই ববিতার
নিজের বায়োপিকে অভিনয়ে আপত্তি নেই ববিতার
২৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১২:২৬


আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৪ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৩৪:১৮