• ঢাকা
  • |
  • রবিবার ১২ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:২৫:১৬ (27-Sep-2026)
  • - ৩৩° সে:

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৬:০৭

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

অনলাইন ডেস্ক: সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন নিজস্ব গতিতে চলবে বলেও জানান তিনি।

২৭ সেপ্টেম্বর রোববার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশে ফেরেন। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্রিফিংয়ে মিরপুরের রাড্ডা ক্লিনিক এবং গতরাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বাংলাদেশের সম্ভাবনাকে বিশ্বের মঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মতে, সফরটি ফলপ্রসূ ও সফল হয়েছে। ঐতিহাসিক ভাষণে কৃষি, প্রযুক্তি, নারী ও তরুণসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে স্বনির্ভর ও আত্মনির্ভরশীল জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বোয়িংয়ের সঙ্গে বিমান কেনার চুক্তির বিষয়ে মাহদী আমিন বলেন, কোনো চাপের মুখে নয়, বরং দ্বিপক্ষীয় স্বার্থের ভিত্তিতেই এ চুক্তি করা হয়েছে। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে দেশের স্বার্থই প্রাধান্য পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, রোববার সকাল ৮টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে শনিবার স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। পরে রাত ২টায় এমিরেটসের ‘ইকে-৫৮২’ ফ্লাইটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তারা।

পাঁচ দিনের নিউইয়র্ক সফরে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১০:১৯