ভারত স্বার্থ ছাড়া বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সাধুবাদ জানায় সরকার: রিজভী
অনলাইন ডেস্ক: স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সাধুবাদ জানায় সরকার। এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, তবে স্বার্থ থাকলে এগোবে না বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে।১৯ আগস্ট বুধবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকতে দলের নেতা–কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন কথা বলেন।বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেওয়া নানা কল্যাণমুখী কাজ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবকদল মাঠে থাকবে বলে আশা করেন রিজভী। যেকোনো ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা বিএনপির নেতা–কর্মীরা শক্ত হাতে মোকাবিলা করবে বলেও জানান বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য।সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি