• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই ফাল্গুন ১৪৩২ রাত ০৯:৫০:৩২ (02-Mar-2026)
  • - ৩৩° সে:

জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম, হুইপ হলেন যারা

২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২০:৩১

জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম, হুইপ হলেন যারা

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ হিসেবে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে। একইসঙ্গে আরও ৬ জন সংসদ সদস্যকে হুইপ নিযুক্ত করা হয়েছে।

২ মার্চ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

Ad
Ad

প্রজ্ঞাপনে বলা হয়েছে, The Bangladesh (Whips) Order, ১৯৭২ (P.O. 64 of 1972) এর Article 3(1) এর বিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হইপ ও হুইপ নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি।

Ad

নবনিযুক্ত হুইপরা হলেন—

১. হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউস
২. খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল 
৩.  শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
৪. নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু 
৫. দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া 
৬. লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ
মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ
২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:২৬


Follow Us