• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৫৭:১২ (18-Sep-2026)
  • - ৩৩° সে:

লুট হওয়া অস্ত্রের তথ্য দিলেই পুরস্কার

১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৭:৩৩

লুট হওয়া অস্ত্রের তথ্য দিলেই পুরস্কার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের তথ্য দিলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার ও এসআরবির পক্ষ থেকে বিশেষ কার্যক্রম চলছে।

ইন্তেখাব চৌধুরী বলেন, কেউ কোনো ঘটনার সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে গেছেন। তার হয়তো কোনো দুরভিসন্ধি নেই। পরিস্থিতির কারণে বা তাৎক্ষণিকভাবে অস্ত্র নিয়ে যাওয়ার পর এখন তিনি কী করবেন, তা বুঝতে পারছেন না। আবার আইনগত প্রক্রিয়ার কথা চিন্তা করে কাউকে জানাতেও ভয় পাচ্ছেন। এই সমস্যা সমাধানের জন্যই তথ্য দেওয়ার এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এসআরবির এই কর্মকর্তা বলেন, আপনারা অস্ত্রগুলো যেকোনো একটি জায়গায় রেখে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেন। ওই জায়গায় দুটি পিস্তল, একটি রাইফেল, ১০টি ম্যাগাজিন বা গুলি আছে—এতটুকু তথ্যই আমাদের জন্য যথেষ্ট। আমরা গিয়ে সেগুলো সংগ্রহ করে নিয়ে আসব। যিনি তথ্য দেবেন, তাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে।

মোহাম্মদপুরের অপরাধ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অপরাধপ্রবণতা কমিয়ে আনা একটি চলমান প্রক্রিয়া। এক রাতের মধ্যে পরিস্থিতির পুরো পরিবর্তন সম্ভব নয়। তবে যেসব এলাকায় অপরাধের প্রবণতা বেশি, সেখানে এসআরবির পক্ষ থেকে জোরালো কার্যক্রম চালানো হচ্ছে।

অপরাধ নির্মূলের বিষয়ে আশাবাদ জানিয়ে এসআরবির এই কর্মকর্তা বলেন, আরেকটু অপেক্ষা করার জন্য আমাদের সহযোগিতা করুন। পুলিশ বাহিনীসহ যতগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সবাইকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ, খুব শিগগিরই মোহাম্মদপুর থেকে সমস্ত অপরাধ নির্মূল করতে আমরা সক্ষম হবো।

সূত্র: কালের কণ্ঠ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তেজগাঁও মসজিদে চলছিল গোপন বৈঠক, ২৩ জন গ্রেফতার
তেজগাঁও মসজিদে চলছিল গোপন বৈঠক, ২৩ জন গ্রেফতার
১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৩:০৮

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪৭
ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪৭
১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫২:২৭

লুট হওয়া অস্ত্রের তথ্য দিলেই পুরস্কার
লুট হওয়া অস্ত্রের তথ্য দিলেই পুরস্কার
১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৭:৩৩

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:৫৫

এবার সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ
এবার সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ
১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৭:২৪



রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণ
১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৫:৫০

কোষ্ঠকাঠিন্যে স্বস্তি দিতে পারে এই ১০ পানীয়
কোষ্ঠকাঠিন্যে স্বস্তি দিতে পারে এই ১০ পানীয়
১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৪৮