• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৩:২৮:২৫ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

নেপালে আটক এমপি আনার হত্যায় জড়িত সিয়াম

১ জুন ২০২৪ দুপুর ০২:১৪:৩৬

নেপালে আটক এমপি আনার হত্যায় জড়িত সিয়াম

নিজস্ব প্রতিবেদক: নেপালে আটক করা হয়েছে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম সন্দেহভাজন মো. সিয়াম হোসেনকে। ৩০ মে বৃহস্পতিবার নেপাল পুলিশ তাকে আটক করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

১ জুন শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ গেটে তিনি এ কথা জানান।

ডিবি প্রধান বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে শুনেছি। এছাড়া হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর অন্যান্য আসামিরাও নেপালে যাওয়া সম্ভাবনা আছে। সবদিক বিবেচনা করে আমরা সেখানে যাচ্ছি।

আরও পড়ুন

যৌথ সামরিক মহড়া পরিদর্শনে মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, ইন্টারপোলকে ইতোমধ্যে চি‌ঠি দেওয়া হয়েছে। কাঠমান্ডু পু‌লিশের সঙ্গে তথ্য আদানপ্রদান চলছে।

হারুন অর রশীদ বলেন, এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত গ্রেফতার চার আসামিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো ক্রস চেক করতে নেপাল যাচ্ছি।

ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে নেপালে যেন ঠাঁই না পায়, সে ব্যাপারেও দেশটির পুলিশের সঙ্গে কথা বলা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

কাল দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের কলকাতায় তদন্তের পর এবার চার সদস‌্যদের ‌ডি‌বির এক‌টি টিম নেপা‌লের উদ্দেশে রওনা দিয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫