• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৩৬:২৪ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

বাড্ডায় ঘিরে রাখা সেই বাড়ি থেকে ৬৫ বোমা উদ্ধার, তিনজন আটক

২৩ মে ২০২৪ সকাল ০৯:২২:৩৪

বাড্ডায় ঘিরে রাখা সেই বাড়ি থেকে ৬৫ বোমা উদ্ধার, তিনজন আটক

নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার পূর্ব বাড্ডা টেকপাড়া এলাকায় ঘিরে রাখা সেই বাড়িতে অভিযান চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব-৩। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

২২ মে বুধবার রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনে ‌র‌্যাব-৩ এর পরিচালক লে. কর্নেল মো. ফিরোজ কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব পরিচালক জানান, বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযানে যায় র‌্যাব-৩।

আরও পড়ুন

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার তারিখ ঘোষণা

আভিযানিক দল ওই বাড়িটির চারপাশে ঘিরে রাখে। এ সময় ঘটনাস্থলে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছায়। এরপর তল্লাশি চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে একজনের আগেও বোমা তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। র‌্যাবের ধারণা, চলমান উপজেলা নির্বাচনে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই বোমাগুলো তৈরি হচ্ছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪





ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:৪৩