• ঢাকা
  • |
  • শুক্রবার ২রা শ্রাবণ ১৪৩৩ দুপুর ০২:১০:৩২ (17-Jul-2026)
  • - ৩৩° সে:

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

১৭ জুলাই ২০২৬ দুপুর ১২:১৫:২৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের মধ্যে ইতোমধ্যে এক লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রাণ কার্যক্রমের পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও শুরু হয়েছে।

১৭ জুলাই শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। সরকারের পুনর্বাসন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ পুনর্বাসন না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে মেরামত কাজ শুরু হয়েছে।

ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী পতেঙ্গা থেকে চন্দনাইশের উদ্দেশে রওনা দেন। পরে তিনি সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪ শতাধিক গ্রেফতার
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪ শতাধিক গ্রেফতার
১৭ জুলাই ২০২৬ দুপুর ১২:০৪:৫৭




Follow Us