আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি জেরুজালেমে কলম্বিয়ার দূতাবাস স্থাপন এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে চলমান মামলায় কলম্বিয়ার অংশগ্রহণ প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ জুলাই বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে দে লা এসপ্রিয়েলার কার্যালয় জানায়, ইসরায়েলের সঙ্গে ‘ঐতিহাসিক জোট’ পুনঃপ্রতিষ্ঠার অংশ হিসেবে জেরুজালেমে কলম্বিয়ার দূতাবাস স্থাপন করা হবে।
এছাড়া দক্ষিণ আফ্রিকার দায়ের করা আইসিজের মামলায় কলম্বিয়ার হস্তক্ষেপ প্রত্যাহারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ওই মামলায় অভিযোগ করা হয়েছে, গাজা উপত্যকায় সামরিক অভিযানের মাধ্যমে ইসরায়েল গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে। তবে ইসরায়েল এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
ডানপন্থি ডিফেন্ডার্স অব দ্য হোমল্যান্ড দলের নেতা দে লা এসপ্রিয়েলার এই অবস্থান দেশটির বিদায়ী বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর নীতির সম্পূর্ণ বিপরীত। পেত্রো গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেছিলেন এবং ফিলিস্তিনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন। তার আমলেই কলম্বিয়া আইসিজের ওই মামলায় হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছিল।
সূত্র: আল জাজিরা, রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available