• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৭:২৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

আগামী ১ জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধ করতে হবে এ-চালানে

১০ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২১:১৮

আগামী ১ জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধ করতে হবে এ-চালানে
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আগামী বছরের ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক স্বয়ংক্রিয় চালান পদ্ধতিতে (এ-চালান) পরিশোধ বাধ্যতামূলক করেছে সরকার। ল্কের পরিমাণ যা-ই হোক না কেন, এ নিয়ম কার্যকর হবে।

১০ নভেম্বর মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৭ সালের ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক ‘এ-চালান’ পদ্ধতির মাধ্যমে পরিশোধ করতে হবে। তবে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত প্রচলিত পদ্ধতিতেও শুল্ক পরিশোধের সুযোগ থাকবে।

আরও পড়ুন

ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক সব মামলা প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

এ-চালানের মাধ্যমে শুল্ক পরিশোধের ক্ষেত্রে দলিলের জন্য কার্টিজ পেপার ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট দলিলের সঙ্গে শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। দলিলের প্রথম পাতায় ‘এ-চালান’ নম্বর উল্লেখ করতে হবে।

এ ছাড়া, বীমা পলিসির বিপরীতে প্রদেয় শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট বীমা পলিসির সঙ্গে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। এ-চালানের রসিদে বীমা পলিসির নম্বর এবং বীমা পলিসির প্রথম পৃষ্ঠায় স্ট্যাম্প শুল্ক সংক্রান্ত এ-চালানের নম্বর উল্লেখ করতে হবে।

একই সঙ্গে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে একযোগে শুল্ক পরিশোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রত্যেক প্রতিষ্ঠানের পৃথক পরিচিতি নম্বর উল্লেখ করতে হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য অনুযায়ী টিআইএন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) বা ট্রেড লাইসেন্স নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন

গণমাধ্যমের সমালোচনায় প্রেস মিনিস্টার সাইদুর রহমান

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধে ‘এ-চালান’ পদ্ধতি চালু হলে স্ট্যাম্পের ছাপ, সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও কমিশন বাবদ সরকারের বিপুল অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি জাল স্ট্যাম্প বিক্রির সুযোগ বন্ধ হবে এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। ‘এ-চালান’ পদ্ধতিতে শুল্ক পরিশোধ করা যাবে (www.achallan.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে। বাসস

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




লীগকে আর কোনো ছাড় নয়: আব্দুল কাদের
লীগকে আর কোনো ছাড় নয়: আব্দুল কাদের
১০ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:৫০