• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৩:২৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:
আগামী ১ জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধ করতে হবে এ-চালানে

আগামী ১ জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধ করতে হবে এ-চালানে

অনলাইন ডেস্ক: আগামী বছরের ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক স্বয়ংক্রিয় চালান পদ্ধতিতে (এ-চালান) পরিশোধ বাধ্যতামূলক করেছে সরকার। ল্কের পরিমাণ যা-ই হোক না কেন, এ নিয়ম কার্যকর হবে।১০ নভেম্বর মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে বলা হয়েছে, ২০২৭ সালের ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক ‘এ-চালান’ পদ্ধতির মাধ্যমে পরিশোধ করতে হবে। তবে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত প্রচলিত পদ্ধতিতেও শুল্ক পরিশোধের সুযোগ থাকবে।এ-চালানের মাধ্যমে শুল্ক পরিশোধের ক্ষেত্রে দলিলের জন্য কার্টিজ পেপার ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট দলিলের সঙ্গে শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। দলিলের প্রথম পাতায় ‘এ-চালান’ নম্বর উল্লেখ করতে হবে।এ ছাড়া, বীমা পলিসির বিপরীতে প্রদেয় শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট বীমা পলিসির সঙ্গে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। এ-চালানের রসিদে বীমা পলিসির নম্বর এবং বীমা পলিসির প্রথম পৃষ্ঠায় স্ট্যাম্প শুল্ক সংক্রান্ত এ-চালানের নম্বর উল্লেখ করতে হবে।একই সঙ্গে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে একযোগে শুল্ক পরিশোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রত্যেক প্রতিষ্ঠানের পৃথক পরিচিতি নম্বর উল্লেখ করতে হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য অনুযায়ী টিআইএন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) বা ট্রেড লাইসেন্স নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।প্রজ্ঞাপনে আরও বলা হয়, নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধে ‘এ-চালান’ পদ্ধতি চালু হলে স্ট্যাম্পের ছাপ, সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও কমিশন বাবদ সরকারের বিপুল অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি জাল স্ট্যাম্প বিক্রির সুযোগ বন্ধ হবে এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। ‘এ-চালান’ পদ্ধতিতে শুল্ক পরিশোধ করা যাবে (www.achallan.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে। বাসসএটিভি/এসটিও