• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৪৫:৪১ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

ডিসি-এসপির পর গোপালগঞ্জের তিন ওসিকে কিশোরগঞ্জে বদলি

১৬ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৪:০০

ডিসি-এসপির পর গোপালগঞ্জের তিন ওসিকে কিশোরগঞ্জে বদলি
বাঁ থেকে ওসি রিয়াদ মাহমুদ, মো. আইয়ুব আলী ও মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বদলির পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বদলির আদেশ অনুযায়ী, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার তিন ওসিকেই কিশোরগঞ্জ জেলায় পাঠানো হয়েছে।

১৫ নভেম্বর রোববার রাতে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ বদলির আদেশ দেওয়া হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। আদেশে তিন কর্মকর্তাকেই কিশোরগঞ্জ জেলায় বদলি করার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

এর আগে, রোববার গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তাঁর স্থলে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই দিন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলায় বদলি করা হয়। তাঁর স্থলে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

জেলায় সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও সহিংস ঘটনার পর প্রশাসনের এ ধারাবাহিক রদবদল হলো। রোববার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।

এদিন রাতে টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায়ও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাংকের নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ার খবর পাওয়া যায়।

আরও পড়ুন

সেনাবাহিনীতে নতুন দায়িত্ব পেলেন ৭ মেজর জেনারেল

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এর আগে রোববার গোপালগঞ্জে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজকের রাশিফল (১৬ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১৬ নভেম্বর ২০২৬)
১৬ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৭:১৩