• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৬:৪৮ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা

২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৮:৫৯

মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণে এখনও চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড। সর্বশেষ সভায় মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা মজুরির প্রস্তাব দিলেও শ্রমিক প্রতিনিধিরা তাঁদের আগের ২২ হাজার টাকার দাবিতেই অনড় রয়েছেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় সিদ্ধান্ত ঝুলে আছে। তবে আরও আলোচনার মাধ্যমে আজই মজুরি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বোর্ড।

২৪ নভেম্বর মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ তথ্য জানানো হয়। বেলা ২টায় শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করছেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে সোমবার বোর্ডের তৃতীয় সভায় দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষই তাদের প্রাথমিক প্রস্তাব সংশোধন করে। সেদিন মালিকপক্ষ শুরুতে ১৫ হাজার টাকা প্রস্তাব করলেও পরে দুই দফায় বাড়িয়ে যথাক্রমে ১৫ হাজার ৫০০ এবং সর্বশেষ ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়।

আরও পড়ুন

ক্লান্তি উপেক্ষা করে দাপ্তরিক দায়িত্বে প্রধানমন্ত্রী

অন্যদিকে, শ্রমিকপক্ষ শুরুতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করেছিল। আলোচনার প্রেক্ষিতে তারা প্রথমে তা কমিয়ে ২৫ হাজার টাকা এবং সর্বশেষ ২২ হাজার টাকার প্রস্তাব দেয়। কিন্তু মালিকপক্ষের সর্বশেষ প্রস্তাবের সঙ্গে শ্রমিকদের দাবির ফারাক থেকে যাওয়ায় কোনো সিদ্ধান্ত ছাড়াই সেদিনের সভা শেষ হয়।

মজুরি বোর্ডের এক সদস্য জানান, দুই পক্ষের মতপার্থক্যের কারণে সোমবার রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়েছিল, যা মঙ্গলবার বেলা ২টায় পুনরায় শুরু হয়েছে।

সভার আলোচ্যসূচিতে গার্মেন্টস শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের লিখিত প্রস্তাব পর্যালোচনা এবং এই খাতের সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের বিষয়টি রাখা হয়েছে।

আরও পড়ুন

বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, তৈরি পোশাকশ্রমিকদের বর্তমান সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মালিকপক্ষের নতুন প্রস্তাব কার্যকর হলে এই মজুরি বেড়ে ১৫ হাজার ৭০০ টাকায় দাঁড়াবে।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের এই নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এরপর ৪ নভেম্বর অনুষ্ঠিত প্রথম সভায় মালিক ও শ্রমিকপক্ষকে নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:০৯

ঢাকার পথে প্রধানমন্ত্রী
ঢাকার পথে প্রধানমন্ত্রী
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:১৩


পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:২০

বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৬:০০