• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ রাত ১০:২৭:৪১ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি

৭ মার্চ ২০২৪ রাত ০৯:৪০:৫০

জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক: এবার দেশের বাজারে কমলো সব ধরনের জ্বালানি তেলের দাম। ৭ মার্চ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে জ্বালানি তেলের দাম কমানোর এই ঘোষণা দেয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৯ টাকা থেকে কমে হয়েছে ১০৮ টাকা ২৫ পয়সা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়েছে। অকটেনের দাম ১৩০ টাকা থেকে কমে হয়েছে ১২৬ টাকা। আর পেট্রলের দাম ১২৫ টাকা থেকে কমে হয়েছে ১২২ টাকা।

Ad
Ad

জ্বালানি তেলে গত দেড় বছর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) লাভ করে আসছিল। গত অর্থবছরে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে ৪ হাজার ৫৮৬ কোটি টাকা। লাভের ভাগ সরকারি কোষাগারেও গেছে ২০০ কোটি টাকা। আর চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ৫০০ কোটি টাকার বেশি মুনফা করেছে বিপিসি। জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয় নির্ধারণ পদ্ধতি চালু হওয়ার কথা ছিল গত সেপ্টেম্বরে।

Ad

এ নির্দেশিকা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ফর্মুলা বা গাইডলাইন অনুসারে এখন থেকে প্রতি মাসেই জ্বালানি তেলের আমদানি বা ক্রয়মূল্যের আলোকে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫



পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








Follow Us