• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৪৮:৫৫ (19-Aug-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আগামীকাল

১৯ আগস্ট ২০২৬ সকাল ১১:৫১:২৫

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আগামীকাল

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল ২০ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের সংসদকক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেবেন সংসদ সদস্যরা।

নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৮ আগস্ট মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে ভোটগ্রহণের পদ্ধতি ও ফল ঘোষণার প্রক্রিয়া তুলে ধরেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় দুই প্রার্থীর মধ্যে বৃহস্পতিবার ভোট হবে।

ইসি সচিব জানান, ভোট শুরুর আগে নির্বাচনকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের ভোটগ্রহণের পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন। এরপর শুরু হবে ভোটগ্রহণ।

ভোটের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ব্যালট পেপারের দুটি অংশ থাকবে—একটি মুড়ি অংশ এবং অন্যটি মূল ব্যালট। মুড়ি অংশে থাকবে ক্রমিক নম্বর, ভোটদানকারী সংসদ সদস্যের নাম ও বিভক্তি নম্বর। নির্ধারিত স্থানে সংসদ সদস্য পূর্ণ নাম লিখে স্বাক্ষর করার পর ব্যালট গ্রহণ করবেন।

মূল ব্যালট পেপারের ডান পাশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যাক্ষর অনুযায়ী মুদ্রিত থাকবে। সংশ্লিষ্ট প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে স্বাক্ষরের মাধ্যমে ভোট দিতে হবে।

ভোট দেওয়া শেষে ব্যালট পেপার নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে। বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হবে গণনা।

ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। ভোট গণনার সময় কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে, তার হিসাব করা হবে। এরপর প্রতিটি প্রার্থী কতটি বৈধ ভোট পেয়েছেন, তা নির্ধারণ করা হবে।

যে প্রার্থী বেশি বৈধ ভোট পাবেন, নির্বাচনকর্তা তাকে বিজয়ী ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশনে ফিরে ফলাফলের ভিত্তিতে গেজেট প্রকাশ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ কত টাকায় পাওয়া যাবে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় পাওয়া যাবে ডলার-ইউরো-রুপি
১৯ আগস্ট ২০২৬ সকাল ১১:৫৫:০২

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আগামীকাল
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আগামীকাল
১৯ আগস্ট ২০২৬ সকাল ১১:৫১:২৫