ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের পরিচালিত বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রগুলো আগামী ১ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে। বাংলাদেশ সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির ভিসা আউটসোর্সিং চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং-সংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হবে। সরকার চুক্তিটি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পরিচালিত কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রগুলো ৩০ নভেম্বরের পর থেকে বর্তমান ঠিকানায় আর কার্যক্রম পরিচালনা করবে না।
এ অবস্থায় ৩০ নভেম্বরের পর ডিইউ ডিজিটাল পরিচালিত ভিসা আবেদন কেন্দ্রগুলোতে কোনো ধরনের ভিসার আবেদন জমা না দিতে আবেদনকারীদের অনুরোধ জানিয়েছে উপ-হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন ভিসা আবেদন কেন্দ্রের নাম ও ঠিকানা শিগগিরই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
তবে এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ভিসা কার্যক্রম পুরোপুরি বন্ধ হচ্ছে না। নতুন প্রতিষ্ঠান ও আবেদন কেন্দ্রের বিষয়ে পরবর্তী নির্দেশনার জন্য আবেদনকারীদের উপ-হাইকমিশনের বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে বলা হয়েছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available