• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:১৬:৪৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশকে আরও বোয়িং কেনার প্রস্তাব দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত

৬ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:২০:৪৬

বাংলাদেশকে আরও বোয়িং কেনার প্রস্তাব দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশকে আরও বোয়িং কেনার প্রস্তাব দিয়েছেন।


৫ ডিসেম্বর মঙ্গলবার বিমানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে পিটার হাস আরও বোয়িং কেনার প্রস্তাব দেন বলে জানা গেছে ।

বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান, পিটার হাস বৈঠকে আরও বোয়িং নেওয়ার প্রস্তাব দেন। তবে প্রস্তাবের বিষয়ে বিমানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন

কপ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

তিনি আরও জানান, পিটার হাসের প্রস্তাবটি প্রথমে মন্ত্রণালয়কে জানানো হবে। এরপর বিমানের বোর্ডে উপস্থাপন করা হতে পারে।

এদিকে বৈঠক সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ড্রিমলাইনার বোয়িং ৭৮৭-৯ এবং ৭৮৭-১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব রয়েছে। সেটির অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বিমানের বহরে থাকা বোয়িংয়ের বিক্রয়-পরবর্তী সেবা,যন্ত্রাংশ ও অন্য শর্তাবলির বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

পূর্বনির্ধারিত এ বৈঠকে বিমানের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শফিউল আজিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে পিটার হাসের সঙ্গে ছিলেন বোয়িং প্রতিনিধিরা।

আরও পড়ুন

১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার

বিমানের সিইও শফিউল আজিম গণমাধ্যমকে জানান, বোয়িংয়ের বিভিন্ন বিষয় নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯