• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:০৩:৫৮ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৮:৪২

সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাইবার অপরাধ কার্যকরভাবে রোধ করতে বর্তমান আইনটি যথেষ্ট না হওয়ায় সরকার তা সংশোধনের উদ্যোগ নিয়েছে। বর্তমানে সাইবার সুরক্ষা আইনের সংশোধনীটি খসড়া পর্যায়ে রয়েছে বলে তিনি জানান।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক সভায় এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী স্পষ্ট করে বলেন, আইন সংশোধনের ক্ষেত্রে মানুষের বাকস্বাধীনতার পূর্ণ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি কারও ব্যক্তিগত সম্মানহানি বা চরিত্রহনন যাতে না ঘটে, সে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। খসড়া আইনটির বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট সকল অংশীজন ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে ধারাবাহিক আলোচনা চলছে। সবার সুচিন্তিত মতামত ও পরামর্শ নিয়ে একটি যুগোপযোগী ও সুষম আইন চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুঁইফোড় বা বেনামী সংবাদমাধ্যমের নামে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ফটোকার্ড ও অপপ্রচার চালিয়ে যারা রাষ্ট্রে বা সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর আইনি ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসঙ্গে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিশ্বের যেকোনো দেশের ট্রাইব্যুনালের তুলনায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এখন অনেক এগিয়ে রয়েছে।

তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা পক্ষকে লক্ষ্য করে নয়, বরং সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করাই এই ট্রাইব্যুনালের মূল উদ্দেশ্য।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী
ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৭:৫৫



বিদ্যুৎ চুরি রোধে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
বিদ্যুৎ চুরি রোধে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫২:২৯




দাম বাড়ল কমদামি সিগারেটের
দাম বাড়ল কমদামি সিগারেটের
১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১০:১৭