অনলাইন ডেস্ক: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদা ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার।
১৬ নভেম্বর সোমবার সকালে বিদ্যুৎ ভবনে এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ তথ্য জানান।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করাই মূল লক্ষ্য। এক্ষেত্রে সরকার সহায়ক নীতি প্রণয়ন করেছে।
এছাড়া লক্ষ্য অর্জনে ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট সোলার প্রকল্প ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এই প্রকল্প সফলভাবে শেষ করতে পারলে অন্যরা এখানকার শিক্ষা কাজে লাগাতে পারবে বলে আশা করেন তিনি। এসময় কাজের মানের ক্ষেত্রে কোনো আপোষ না করে যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করার তাগিদ দেন প্রতিমন্ত্রী।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available