• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ রাত ০৯:০১:৩৫ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগে টিআইবির উদ্বেগ

২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগে টিআইবির উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নরকে স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে কতটা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

টিআইবি উল্লেখ করেছে, নতুন গভর্নর একজন তৈরি পোশাক ও আবাসন ব্যবসায়ী হিসেবে করপোরেট স্বার্থের প্রভাবমুক্ত হয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতের স্থিতিশীলতা এবং ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করতে পারবেন কি না, তা প্রশ্নবিদ্ধ।

Ad
Ad

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, ‘নবনিযুক্ত গভর্নরের ব্যাংকিং খাতে অভিজ্ঞতা মূলত ঋণগ্রস্ত ও ঋণখেলাপি ব্যক্তিদের জন্য বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিল সংক্রান্ত।’ এছাড়া তিনি প্রভাবশালী ব্যবসায়ী লবির অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এখন প্রশ্ন, তিনি কতটা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন, যেখানে সংসদ সদস্য ও মন্ত্রীদের মধ্যে অনেকেই ব্যবসায়ী এবং ঋণগ্রস্ত।

Ad

তিনি আরও বলেন, ‘দেশের ইতিহাসে প্রথম ব্যবসায়ী হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেয়ার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক আবারও রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থের প্রভাবের ঝুঁকিতে পড়তে পারে। ব্যাংক খাতের সুশাসন, আর্থিক প্রতিষ্ঠানের শৃঙ্খলা এবং স্বচ্ছতা নিশ্চিত করার সরকারী অঙ্গীকারের সঙ্গে এই নিয়োগের সামঞ্জস্য কেমন, তা সরকার বিবেচনা করবে।’

ড. ইফতেখারুজ্জামান মনে করিয়ে দেন, চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগসহ ব্যাংক খাতের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সেই সময়ে এমন নিয়োগ কতটা ফলপ্রসূ হবে, এবং ব্যবসায়িক স্বার্থের বাইরে গিয়ে গভর্নর কতটা স্বাধীন ও নির্মোহভাবে সিদ্ধান্ত নিতে পারবেন, তা সন্দেহের উদ্রেক করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বদলে গেল গণভোটের ফলাফল, সংশোধিত গেজেট প্রকাশ
বদলে গেল গণভোটের ফলাফল, সংশোধিত গেজেট প্রকাশ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৯:৩০


বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:১০


দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৪০

লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৪৪




Follow Us