• ঢাকা
  • |
  • শনিবার ৩১শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:৩৪:০৫ (15-Aug-2026)
  • - ৩৩° সে:

মহেশখালীর ভাসমান দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু

১৫ আগস্ট ২০২৬ দুপুর ০১:৪৯:২৭

মহেশখালীর ভাসমান দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালীর ভাসমান দুটি সামিট ও এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বেড়েছে।

১৫ আগস্ট শনিবার সকালে সামিট থেকে প্রায় ৪৬০ মিলিয়ন ঘনফুট এবং এক্সিলারেট থেকে প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এতে জাতীয় গ্রিডে দেশীয় গ্যাসসহ মোট সরবরাহ বেড়ে প্রায় ২৪০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে। পেট্রোবাংলা সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে কারিগরি সমস্যার কারণে এক্সিলারেটের টার্মিনাল পুরোপুরি বন্ধ হয়ে যায়। তখন জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ নেমে আসে প্রায় ১৬৫০ মিলিয়ন ঘনফুটে। এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সামিট থেকে সরবরাহ শুরু হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। শুরুতে সামিট থেকে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস দেওয়া হলেও রাতে ধাপে ধাপে তা বাড়ানো হয়। বর্তমানে দৈনিক প্রায় ৪৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, যা পর্যায়ক্রমে ৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে ধারণা করা হচ্ছে।

একই রাতে এক্সিলারেটের টার্মিনাল থেকেও আবার সরবরাহ শুরু হয়। বর্তমানে সেখান থেকে প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যাচ্ছে। সংশ্লিষ্টদের ধারণা,  আগামী ১৯ আগস্ট বুধবারের মধ্যে মেরামত কাজ সম্পন্ন হলে উক্ত টার্মিনাল হতে  দৈনিক প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে। দুই টার্মিনাল মিলে এলএনজি থেকে বর্তমানে প্রায় ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে।

দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় চার হাজার মিলিয়ন ঘনফুট। স্বাভাবিক সময়ে সরবরাহ থাকে ২৬০০ থেকে ২৭০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে এলএনজি থেকে সর্বোচ্চ ১০৫০ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হয়। ফলে সরবরাহ বাড়লেও চাহিদার তুলনায় ঘাটতি এখনও যথেষ্ট।

দুই টার্মিনাল পূর্ণ সক্ষমতায় চালু না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, আহত ২
গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, আহত ২
১৫ আগস্ট ২০২৬ দুপুর ১২:৫৭:০১