• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:০৬:২৭ (30-Jul-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন: ইসিসহ অন্যান্যদের শোকজ ও রুল জারি

৩০ জুলাই ২০২৬ বিকাল ০৩:১৩:৩৪

কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন: ইসিসহ অন্যান্যদের শোকজ ও রুল জারি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে কুমিল্লা প্রেসক্লাবের ইসিসহ সংশ্লিষ্ট বিবাদীদের শোকজ ও প্রেসক্লাবের অবৈধ কমিটির প্রতি রুল জারিসহ নির্বাচন স্থগিত বিষয়ে জবাব দেওয়ার নির্দেশনা প্রদান করেছেন হাইকোর্ট।

সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর অভিযোগ করেন যে, কুমিল্লা প্রেসক্লাবের বর্তমান কমিটির মধ্যে অবৈধ ও ত্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রস্তুত করার ভিত্তিতে ১৩ জুলাই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছিল। এ বিষয়ে ২০ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে ৩ দিনের মধ্যে যথাযথ লিগ্যাল নোটিশের মাধ্যমে ইসিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জবাব চাওয়া হলেও কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইসি প্রধানসহ অন্যান্যরা লিগ্যাল নোটিশ এর  অভিযোগ বিষয়ে কোনো প্রকার কার্যকর পদক্ষেপ নেয়নি। উল্টো ৩০ জুলাই নির্বাচন করার প্রক্রিয়ায় লিপ্ত থাকেন।

রিটে কুমিল্লা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন, নতুন ও সঠিক ভোটার তালিকা প্রণয়ন, নতুন নির্বাচনী তফসিল প্রকাশ এবং পুনর্নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চাওয়া হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিজ্ঞ বিচারপতি মিসেস ফাহমিদা কাদের এবং বিজ্ঞ বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে বিবাদীদের প্রতি রুল জারি ও কুমিল্লা প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারসহ সকলকে নির্বাচন ইস্যুতে শোকজ ও জবাব দিতে নির্দেশ দেন।

উল্লেখ্য, ২৯ জুলাই বুধবার রিটটি দাখিল করা হয় এবং এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে।

মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
৩০ জুলাই ২০২৬ বিকাল ০৩:৩২:৩২




অল্প বয়সে বিয়ে করার যত উপকারিতা
অল্প বয়সে বিয়ে করার যত উপকারিতা
৩০ জুলাই ২০২৬ দুপুর ০১:৪৭:২৮





Follow Us