• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:১৪:২৪ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র সম্ভব নয়: ড. মঈন খান

৩০ এপ্রিল ২০২৬ দুপুর ০১:১১:০৯

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র সম্ভব নয়: ড. মঈন খান
“ফাইল ছবি”

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্রের জন্য সংবাদপত্রের স্বাধীনতা অপরিহার্য—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের কথা বলি; কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র হতে পারে না। একই সঙ্গে সংবাদপত্রেরও একটি দায়িত্ব রয়েছে—বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন।’

দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৯ এপ্রিল বুধবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

ড. মঈন খান আরও বলেন, ‘আমরা স্বাধীনতায় বিশ্বাস করি। সেই স্বাধীনতা আমাদের সবাইকে মিলে রক্ষা করতে হবে। পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতাও সমানভাবে সুরক্ষিত রাখতে হবে।’

Ad

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনটি ছিল ভিন্নধর্মী এক মিলনমেলা, যেখানে নানা অঙ্গনের বিশিষ্টজনরা একত্রিত হন। রাজনৈতিক নেতা, নীতিনির্ধারক, কূটনীতিক, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত থেকে পত্রিকাটিকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানজুড়ে ছিল আন্তরিকতা ও মতবিনিময়ের পরিবেশ। অংশগ্রহণকারীরা গণমাধ্যমের বর্তমান বাস্তবতা, স্বাধীনতা ও দায়িত্ববোধের বিষয়গুলো নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

‘হৃদয়ে বাংলার মুখ’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে দেশ রূপান্তরের কর্মীরা লাল-সবুজের পোশাকে অংশ নিয়ে দেশীয় সংস্কৃতির আবহ তৈরি করেন।

দেশ রূপান্তরের পক্ষ থেকে জানানো হয়, শুরু থেকেই মানুষের পক্ষে কথা বলা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেমরার কালি কারখানার আগুন নিয়ন্ত্রণে
ডেমরার কালি কারখানার আগুন নিয়ন্ত্রণে
৩০ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৩০:৩৪



নতুন কর্মসূচির ঘোষণা দিলো ১১ দলীয় ঐক্য জোট
নতুন কর্মসূচির ঘোষণা দিলো ১১ দলীয় ঐক্য জোট
৩০ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৫০:৫০


বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাস
বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাস
৩০ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩০:০৮


Follow Us