• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:১৯:২৫ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

ডেমরার কালি কারখানার আগুন নিয়ন্ত্রণে

৩০ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৩০:৩৪

ডেমরার কালি কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় কালি তৈরির একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে টিনশেডের ওই কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সকাল ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয় এবং ১১টা ৫৫ মিনিটে তাদের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট কাজ করে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
২৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৮:৫৮

বয়সটা থামিয়ে রেখেছি: কেয়া পায়েল
বয়সটা থামিয়ে রেখেছি: কেয়া পায়েল
২৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪২:৫৮

নিয়মিত ড্রাগন ফল খাওয়ার উপকারিতা
নিয়মিত ড্রাগন ফল খাওয়ার উপকারিতা
২৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩৪:০৯

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকার গুলশান
মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকার গুলশান
২৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:৪৬


মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
২৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫০:০০