ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর মতবিনিময় করেছে।
১ আগস্ট শনিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর। তিনি এলাকার উন্নয়নের পরিকল্পনা, সমস্যা সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময়ে তিনি বলেন,“সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এলাকার টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।” একই সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার জনদুর্ভোগ ও নানা সমস্যা প্রশাসনের নজরে আনার জন্য সাংবাদিকদের আহ্বান জানান।
তিনি মিরপুর প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সর্বদা পাশে থাকার দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জোমারত আলী, উপজেলা জামায়াতের আমির খন্দকার রেজাউল করিম, নায়েবে আমির অধ্যাপক শাহ আক্তার মামুন, সেক্রেটারী শেখ মহিউদ্দিন আহমেদ।
আরও বক্তব্য রাখেন মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, আছাদুর রহমান বাবু, আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ, সদস্য মিলন আলী।
এ সময় প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম হীরা, সদস্য মজিদ জোয়ার্দ্দার, আলমগীর মন্ডল, শেফাদুল ইসলাম চান্নু, জাহিদ হাসান জিহাদ, আবু হেনা মস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available