• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:০১:৪০ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৬:২০

বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক: দেশের টেলিভিশন সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)-র ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে।

২৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে ট্রাস্টি ও নির্বাহী সদস্যদের যৌথ সভায় নতুন বোর্ড ঘোষণা করেন সংগঠনের বিদায়ী চেয়ারম্যান রেজোয়ানুল হক।

Ad
Ad

নতুন বোর্ডে যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদকে চেয়ারম্যান, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেনকে সদস্য সচিব এবং সিনিয়র সাংবাদিক মানস ঘোষকে কোষাধ্যক্ষ করে মোট ১০ সদস্যের নতুন ট্রাস্টি বোর্ড ঘোষিত হয়েছে।

Ad

বিদায়ী চেয়ারম্যান রেজোয়ানুল হক জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে বোর্ড পুনর্গঠন করা হয়েছে। নতুন বোর্ড টেলিভিশন সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

এর আগে ২৪ ফেব্রুয়ারি নতুন বোর্ড অনুমোদন করেছে বিদায়ী ট্রাস্টি বোর্ড। বিজেসি গত সাত বছর ধরে সম্প্রচার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব রক্ষা, সাংবাদিকতার নীতিনৈতিকতা সংক্রান্ত দলিল প্রণয়ন, সদস্যদের কল্যাণে প্রশিক্ষণ, সভা-সেমিনার, স্বাস্থ্য বীমা সহ নানাভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাঁচতে চান ক্যানসারে আক্রান্ত আক্তার বানু
বাঁচতে চান ক্যানসারে আক্রান্ত আক্তার বানু
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫০:২৪

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল
বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৭:১১

চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪১:১৯






মান্দায় অবৈধ ভাবে মাটি কাটায় জরিমানা
মান্দায় অবৈধ ভাবে মাটি কাটায় জরিমানা
২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৫২


Follow Us