• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:৪৫:২৮ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক ও জুয়া মামলায় ১৪ জন গ্রেফতার

২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৯:৩১

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক ও জুয়া মামলায় ১৪ জন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযানে মাদক ও জুয়া আইনে মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

২৬ ফেব্রুয়ারি বুধবার গ্রেফতারি পরোয়ানা মূলে এবং নিয়মিত অভিযানে তাদের আটক করা হয়।

Ad
Ad

পুলিশ জানায়, প্রথম অভিযানে ১১০ পুরিয়া হেরোইন উদ্ধারসহ একটি নিয়মিত মাদক মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন— সিয়াম (২০), সফিকুল ইসলাম (৩০) ও নিশাদ (২৫)। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

Ad

দ্বিতীয় অভিযানে ৭১ পুরিয়া হেরোইন উদ্ধারসহ আরও একটি নিয়মিত মাদক মামলায় চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—উকিল (৪৫), শাকিল (৪০), কালু (৩৬) ও আলমগীর হোসেন (৩৭)। এ ঘটনায় মামলা করা হয়েছে।

এছাড়া জুয়া আইনে পৃথক অভিযানে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—রেজাউল (৩৫), মো. হাসান (৪০), আসাদ (৪৮), বিল্লাল হোসেন (৪৫), বিল্লাল (৩৫) ও সাব্বির (৩৫)।অন্যদিকে, একটি সিআর ওয়ারেন্ট মূলে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত সর্বমোট ১৪ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ
সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৯:২৫

সাতক্ষীরায় গরু বোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২
সাতক্ষীরায় গরু বোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৮:১৩


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৩০





বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৩:২০



Follow Us