• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:২৩:৩২ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক

৬ মে ২০২৬ সকাল ১১:৩০:১১

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) জাতীয় প্রেস ক্লাব সদস্য এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহ্বায়ক, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

৬ মে বুধবার এক যৌথ শোকবার্তায় বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় সাংবাদিক নেতারা বলেন, শিক্ষকতা পেশায় নিবেদিতপ্রাণ বেগম জেবুন্নেছা তাঁর জ্ঞান ও মেধার মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীকে গড়ে তুলেছেন, যারা বর্তমানে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পাশাপাশি তিনি একজন আদর্শ মা হিসেবে সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলেছেন।

তারা আরও বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন নীতিনিষ্ঠ ও শ্রদ্ধাভাজন শিক্ষাবিদকে হারাল।

পারিবারিক সূত্রে জানা যায়, ৬ মে বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

বেগম জেবুন্নেছা ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দুই পুত্র, দুই কন্যা, অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শিক্ষার্থী রেখে গেছেন।

তাঁর জানাজা বাদ আছর ময়মনসিংহের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে গুলকিবাড়ি কবরস্থানে তাঁর স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫


Follow Us